সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভা কর্তৃক নাগরিকদের ওপর অবৈধভাবে অস্বাভাবিক ও অসহনীয় মাত্রায় হোল্ডিং ট্যাক্স আরোপ করায় গত সোমবার রাতে দ্বারিয়াপুর বাজার অগ্নিবীণা সংসদ মিলনায়তনে ক্ষুদ্ধ নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন। সভায় তারা অবিলম্বে পুনর্মূল্যায়নের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় মাত্রায় পুনঃনির্ধারণের দাবি জানান। এছাড়া, বর্তমান ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রয়োজনে জন্মসনদ আনতে গেলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে জন্মসনদের জন্য নির্ধারিত ফি ছাড়াও অবৈধভাবে জোরপূর্বক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে বলেও উপস্থিত নাগরিকবৃন্দ অভিযোগ করেন, যা নাগরিকদের সাথে এক ধরনের ব্লাকমেইল ও অমানবিক বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। সভায় এ বিষয়ে নাগরিকদের স্বার্থ রক্ষায় একটি যৌক্তিক আন্দোলন গড়ে তোলার জন্য শফিকুজ্জামান শফিকে আহবায়ক করে ‘শাহজাদপুর পৌর নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি’ গঠন করা হয়েছে। পরবর্তী আন্দোলন ও সৃষ্ট সমস্যা সমাধানের জন্য আগামী ১৬ জানুয়ারী সোমবার আরেকটি সভা আহবান করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

রাজনীতি

‘ভোট প্রার্থনা নয়; ভোট আওয়ামী লীগের অধিকার’ -ভাইস চেয়ারম্যান মুস্তাক

শামছুর রহমান শিশির : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় এলাকার বিভিন্ন নির্বাচনী মাঠ...

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

খেলাধুলা

‘রোনালদোকে কে ভালোবাসে না? রোনালদো ইজ দ্য কিং’

সময়ের সেরা বিতর্ক, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? সেই বিতর্ক চলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমেও। যেখা...

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ ওমর ফারুকঃ শাহজাদপুরে ফ্রেন্ডস ট্রাস্টের উদ্যোগে দুইশ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।...

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

ফটোগ্যালারী

প্রধানমন্ত্রী সমীপে এমপি স্বপনকে মন্ত্রীত্ব দেবার দাবি শাহজাদপুরবাসীর!

শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পরে গতকাল শনিবার শাহজাদপু...

শাহজাদপুর পূর্বাঞ্চলে মিল্কভিটা'র দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুর পূর্বাঞ্চলে মিল্কভিটা'র দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন


শামছুর রহমান শিশির : আজ (সোমবার) সকালে দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরের পুঠিয়াস্থ মিল্কভিটা'র দুগ্...