মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। আর্থিক আয়-ব্যয়ে অসঙ্গতী, অপচয়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করার অপরাধে গত ৮ মার্চ রোববার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাশের মাধ্যমে এ দিন প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ওই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সভাপতি পিএম কামরুজ্জামানকে আহব্বায়ক করে প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগসমূহ তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ২ মাসের মধ্যে এ বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এসব বিষয়ে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও তদন্ত কমিটির আহবায়ক পিএম কামরুজ্জামান জানান, ‘প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর কাছে অর্থ ও নিরীক্ষা কমিটি একাধিকবার পত্র মারফত বিদ্যালয়ের আর্থিক আয়-ব্যয়ের হিসাব চাওয়ার পরেও প্রধান শিক্ষক তা দেননি। প্রধান শিক্ষকের সীমাহীন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি করার প্রবনতা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাওয়ায় তাকে সাময়ীকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগেরও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তারও কোন হিসাব না দিয়ে তিনি দীর্ঘদিন ধরে কালক্ষেপন করে আসছেন। তাই পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।’ এ বিষয়ে অর্থ কমিটির আহব্বায়ক ফিরোজ হোসেন জানান, ‘নিয়ম অনুযায়ী প্রতি ৩ মাস পরপর অর্থ কমিটির কাছে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব দেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক ওয়ারেছ আলী কখনই সে হিসাব দেননি। তাকে এ বিষয়ে একাধিকবার চিঠি প্রদান করা হলেও তিনি সে চিঠিরও কোন কোন জবাব দেননি। ফলে অর্থ কমিটির পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে বিদ্যালয়ের পরিচালনা পরিষদকে অবগত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে নিরীক্ষা কমিটির আহব্বায়ক বাবুল হোসেন, ‘নিয়ম অনুযায়ী ৩ মাস পরপর অর্থ কমিটির কাছে দাখিল করা বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব সঠিক আছে কি না, তা যাচাই বাছাইয়ের জন্য নিরীক্ষা কমিটির কাছে পাঠানোর কথা থাকলেও প্রধান শিক্ষক ওয়ারেছ আলী তা করেননি। তাকে এ বিষয়ে একাধিকবার চিঠি প্রদান করা হলেও তিনি তারও কোন জবাব দেননি। ফলে নিরীক্ষা কমিটির পক্ষ থেকেও বিষয়টি লিখিতভাবে বিদ্যালয়ের পরিচালনা পরিষদকে জানিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তাবনা পেশ করা হয়েছে। এ বিষয়ে পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা বলে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...