বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার ভোরে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষে বারই টেপরি গ্রামের নারী ও শিশুসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ বাড়ি ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন হবিবর রহমান (৫৫), আব্দুল মতিন (৫০), তছলিম উদ্দিন ঠান্ডু (৬৫), ফজিলা খাতুন (৪০), কায়ছার (৮) , জহুরা খাতুন (৩৫), সাহিদা খাতুন (৩০), আব্দুর রউফ (৩৫), আবু তালেব (৬৫), শরিফন নেছা (৩০), তৈয়ব আলী (৩৫), আব্দুল মান্নান (৪০), লিটন (২৫), আব্দুস সামাদ (৩৫)। সংঘর্ষের পর গ্রেপ্তার এড়াতে পুরুষ লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে থাকায় বারই টেপরি গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোয়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল মতিনের (টিউবওয়েল) সমর্থকদের সাথে অপর মেম্বর প্রার্থী তছলিম উদ্দিন ঠান্ডুর (মোরগ) সমর্থকদের সাথে নির্বাচনি প্রচারনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র কওে আজ বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষই লাঠি, ফালা, রামদা, হাসুয়া, টেটাসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাপিয়ে পরে। এ সময়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সংঘর্ষে অন্তত ৫০ বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। দুই ঘন্টা স্থায়ী সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিনত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে রূপবাটি ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হামলা সংঘর্ষে ২ জন আহত হয়েছে। ২ চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামীলীগ মনোনিত রফিকুল ইসলাম সিকদার (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ হেল্ কাফি হিরা (আনারস)। বাঘাবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ হামলা চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন পক্ষই এখনো মামলা করেনি। মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...