বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
5 শাহজাদপুর সংবাদ ডটকম স্থানীয় প্রতিনিধি  : গত শুক্রবার শাহজাদপুর থানা পুলিশের হস্তক্ষেপে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও বেড়াকুচাটিয়া গ্রামের মৃত সানোয়ার হোসেনের কন্যা জেসমিন খাতুনের (১২) বাল্য বিবাহ বন্ধ হয়েছে।  এ বিয়ে বন্ধ হওয়ায় এবং আবার স্কুলে ফিরে যেতে পারায় জেসমিন আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। সে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষা গ্রহনের স্বপ্ন দেখছে। এ ব্যাপারে সহৃদয়বান ব্যক্তিবানদের সহযোগিতা কামনা করেছে। জেসমিনের বিয়ের গায়ে হলুদসহ  অন্যান্য আনুষ্ঠানিকতা  ও বিয়ে বাড়ীতে বরযাত্রী আপ্যায়ন ও সাজ সজ্জার কাজও সম্পন্ন হয়। নগদ ৪০ হাজার টাকা ও  একখানা স্বর্নালঙ্কার যৌতুকের বিনিময়ে পোরজনা গ্রামের তালেব আলীর পুত্র তাত শ্রমিক রুবেল (২২) এর সাথে এ বিয়ে  ঠিক হয়। তাঁত শ্রমিক রুবেল বর বেশে বিয়ে করতে জেসমিনদের বাড়িতে আসার প্রস্তুতিও সম্পন্ন করে। বাদ সাধে শাহজাদপুর থানা পুলিশ। এ দিন দুপুরে পুলিশের একটি দল বিয়ে বাড়ীতে হাজির হয়ে উভয় পক্ষের অভিবাবকদের সম্মতি আদায়ক্রমে এ বিয়ে বন্ধ করতে সক্ষম হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইশবাল জানান, আমরা সময়মত পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি। ফলে ৪র্থ শ্রেণীর ছাত্রী জেসমিনকে বাল্য বিবাহ থেকে রক্ষা করা সম্ভব হলো।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...