সোমবার, ২৩ মার্চ ২০২৬
গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনাসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে শাহজাদপুর উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের নিচু এলাকার বেশ কিছু স্থানে আগাম বন্যার পানি ঢুকে ও বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় ২০০ হেক্টর জমির পাকা ধান ডুবে গেছে। কৃষকরা হাঁটু, কোমর ও বুক সমান পানিতে নেমে জমির পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। অপরদিকে রবিবার ভোরে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর নিমাইগাড়ি এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকার ৩ বিঘা জমির ধান বন্যার পানিতে ডুবে গেছে। এ ধানকাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দেওয়ায় করোনায় বাড়িতে বসে থাকা স্কুলকলেজের ছাত্রদের দিয়ে ধান কাটার কাজ করা হচ্ছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের সাধু সরকার, নাঈম ইসলাম, রবিউল ইসলাম, কবিরুল ইসলাম, নাফিজ হোসেন, দোলন হোসেন, ইয়ামিন আলী, ইউনুস আলী, লিপটন সরকারসহ অনেকে বলেন, আর ১ সপ্তাহ গেলেই আমাদের এলাকার অধিকাংশ জমির পাকা ধান কাটা হয়ে যেত। কিন্তু হঠাৎ নদ-নদীর পানি বৃদ্ধি ও প্রবল বৃষ্টির কারণে আমাদের অধিকাংশ নিচু জমির পাকা ধান ডুবে গেছে। নিরূপায় হয়ে আমরা পানিতে ডুব দিয়ে পাকা ও আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছি। এ ধান না তুলতে পারলে আমাদের সারা বছর অর্ধাহারে অনাহারে থাকতে হবে। এমনিতেই আমরা করোনার কারণে চরম লোকসানে পড়েছি। এর উপর ধান ডুবে যাওয়ায় আমাদের চরম ক্ষতি হয়েছে। এ ক্ষতি কেমন করে পুষিয়ে নেব তা ভেবে পাচ্ছি না। তারা আরও বলেন, হঠাৎ পানিতে ধান ডুবে যাওয়ায় ধানকাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। ৫০০ টাকা করে মজুরি দিয়েও ধানকাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে করোনায় গৃহবন্দি স্কুল-কলেজের ছাত্র ও বাড়ির মহিলাদের দিয়ে ধান কাটাতে হচ্ছে। ফলে আমাদের এলাকার নারী, পুরুষ ও শিশুরা ধানকাটার কাজে ব্যস্ত সময় পার করছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম জানান, এ উপজেলার প্রায় ২০০ হেক্টর নিচু জমির পাকা ধান ডুবে গেছে। কৃষকরা এ সব ডোবা ধানের অধিকাংশই কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। ফলে এ উপজেলায় ক্ষতির পরিমাণ কম হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...