সোমবার, ২৩ মার্চ ২০২৬

শাহজাদপুর সংবাদদাতা: শাহজাদপুর উচ্চ মাধ্যমিক ব্যাবহারিক পরীক্ষা-২০১৬ বঙ্গবন্ধু মহিলা কলেজের পরীক্ষার্থীদের নিকট থেকে প্রতি বিষয়ে অবৈধভাবে ১১০/১২০ টাকা নেওয়ার অভিযোগে গত বুধবার সমন্মিত পাবনা জেলার দুর্নীতি দমন কমিশনের এ্যাসিষ্ট্যান্ট ডেপুটি ডাইরেক্টর গোলাম মওলা, শাহজাদপুর উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ এএম আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বঙ্গবন্ধু মহিলা কলেজ পরিদর্শন করেন। পরিদর্শক দল বঙ্গবন্ধু মহিলা কলেজে পরীক্ষার্থীদের নিকট থেকে উত্তোলিত টাকা নেওয়ার সত্যতা খুজে পান। পরে উত্তোলিত ৯০ হাজার ৯’শ টাকা সকল পরীক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস জানান, ‘ব্যাবহারিক পরীক্ষার নামে বঙ্গবন্ধু মহিলা কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ নিয়মনীতি ভঙ্গ করে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে যে অর্থ আদায় করা হয়েছিল তা পরে পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হয়েছে।’ এ ঘটনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, ‘ব্যাবহারিক পরীক্ষার নামে যারা অর্থ আদায় করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং উর্ধতন কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত প্রতিবেদন পাঠানো হবে।’ এদিকে শাহজাদপুরে এই প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহন করায় শাহজাদপুরের সর্বমহল সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...