বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শান্তি পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা , রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সেক্রেটারি, বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতির নির্বাহী সদস্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ডেইরি ডেভোলোপমেন্ট কাউন্সিলের মেম্বার ও মিল্কভিটা’র সাবেক পরিচালক, তরুণ জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে শুক্রবার মনোনয়ন ফরম সংগ্রহ করে গতকাল রোববার সন্ধ্যায় জমা দিয়েছেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আজ সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে একান্ত আলাপচারিতায় ড. সাজ্জাদ হায়দার লিটন এ প্রতিবেদককে জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ ও লালন করে সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে কাজ করছি। ইতিমধ্যেই আমি আমার নির্বাচনী এলাকা শাহজাদপুর উপজেলায় বিভিন্ন সময়ে উঠোন বৈঠক, গণসংযোগ, লিফলেট, পোস্টার ও নানা রকম বিলবোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিয়ে আসছি। আমার নির্বাচনী এলাকার জনসাধারণও আমাকে নতুন মুখ হিসেবে ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছেন। আশাকরি সবকিছু বিবেচনা করে আওয়ামী লীগ সভানেত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা আমাকে অবশ্যই এ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবেন। আমি ইতিমধ্যেই এলাকায় আমার মরহুম পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের নামে একাধিক সড়ক নির্মাণ, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছি। আমি যদি মনোনয়ন পাই তাহলে অবশ্যই জয়লাভ করব এবং আরও অধিক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমার পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহন তার জীবদ্দশায় টানা ২৫ বছর পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২ মেয়াদে শাহজাদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদসহ নানা গুরুত্বপূর্ণ পদে থেকে দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। মুজিব সৈনিক হিসেবে বাবার সেই আদর্শ বুকে নিয়ে আমৃত্যু আমিও শাহজাদপুরসহ দেশবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। এ জন্য সকলের দোয়া , ভালোবাসা, সহযোগীতাসহ সর্বাপরি নৌকা প্রতীকে ভোট চাই!’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...