বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, শনিবার, ২২ সেপ্টম্বের ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার জিগারবাড়িয়া এলাকায় জিগারবাড়িয়া থেকে ডায়া রূটে আব্দুস সাত্তারের বৈঠাচালিত পারাপারের একটি নৌকা ডুবে রূপালী খাতুন আয়েশা (২২) নামের এক কলেজ ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকার অপর ৬ যাত্রীর অবস্থাও শংকাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জিগারবাড়িয়া এলাকায়। নিহত কলেজ ছাত্রী ওইদিন নিজ বাড়ি জিগারবাড়িয়া থেকে ডায়া মহল্লার আত্মীয় বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে নৌকাডুবির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আব্দুস সাত্তারের ওই পারাপারের নৌকায় ২ জন মহিলা, ২ শিশুসহ বেশ কয়েকজন পুরুষযাত্রী ছিলো। হঠাৎ নৌকাডুবির ঘটনা ঘটলে সব যাত্রীই প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কলেজছাত্রী রূপালী খাতুন আয়েশা বোরকা পরে ছিলো। নৌকাডুবির সময় তার কোলে ৬ মাসের একটি শিশু ছিলো। এলাকাবাসী ৬ মাসের শিশুটিকে উদ্ধার করে। নৌকাডুবির প্রায় ২ ঘন্টা পর এলাকাবাসী কলেজছাত্রীর লাশ ঘটনাস্থলের অদূর থেকে উদ্ধার করে। নিহত স্কুলছাত্রী উপজেলার জিগারবাড়ীয়া গ্রামের রাজ্জাক মোল্লার মেয়ে বলে জানা গেছে। সে শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। এছাড়া ওই নৌকাডুবির ঘটনায় অপর ৬ জন যাত্রীর অবস্থাও শংকাজনক বলে জানা গেছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কলেজ ছাত্রীর অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী রূপালী খাতুন আয়েশার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...