বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধিঃ আজ রোববার সকালে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে মৃত আব্দুস সাত্তার মোল্লার মাদকাসক্ত পূত্র মোঘল মোল্লা (২৪) কে তার মা জমিলা খাতুন পুলিশে সোপর্দ করেছে। শাহজাদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও শাহাজদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোঘলের মা জমিলা খাতুন জানান, মোঘল বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকা যোগাতে প্রায়ই বাড়ীর সবাইকে মারধর করে আসছিল। এদিন নেশার টাকা না পেয়ে সবাইকে মারপিট করে বাড়ীঘর ভাংচুর ও লেপতোষকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ফলে বাধ্য হয়ে তাকে পুলিশে সোপর্দ করে। তিনি আরও বলেন, ৬ মাস সাজা খেটে সে নেশা ছেড়ে আবার সুস্থ্য জীবনে ফিরে আসুক এটাই তিনি কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...