শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির ও রাসেল সররকার : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ভেন্নাগাছী মহল্লার ফাঁকা ফসলী মাঠে অজ্ঞাত এক যুবক (৩০) কে নৃশংস্যভাবে খুন করা হয়েছে। আজ শনিবার সকালে খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে নিহত অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। নিহত যুবকের পরনে কালো একটি জ্যাকেট ও কালো জিন্স প্যান্ট পড়া ছিলো এবং জিন্স প্যান্ডের নীচে লাল রংয়ের ট্রাউজার পরা ছিলো। এ ব্যাপােের থানার অফিসার ওসি মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান, ‘এই হত্যাকান্ডটি নিষিদ্ধ ঘোষিত ওই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলের জের হতে পারে। এখনো লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় পাওয়া গেলে ঘটনার সঠিক কারণ জানতে সহজ হবে ও হত্যা রহস্য উদঘাটন করা যাবে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নিহত যুবকের লাশের পাশে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) এর রক্তমাখা ২টি লিফলেট পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় অজানা এক আতংক ছড়িয়ে পড়েছে ।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

অর্থ-বাণিজ্য

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

খেলাধুলা

অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগাম...

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড  (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

মশার দখলে শাহজাদপুর পৌর শহর