রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুরের মুসলিম জাগরণের কবি ও কথাশিল্পী নজিবর রহমান সাহিত্যরত্নের ৯২তম মৃত্যুবার্ষিকী গত শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলার চরবেলতৈল গ্রামে কবির জন্মভিটার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্য অধ্যাপক আবদুর রশিদ। আবু মোহাম্মদ গোলাম রব্বানী-আছুদা খাতুন হাফিজা ফোরকানিয়া মাদরাসা আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট শিাবিদ, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাবেক চেয়ারম্যান, নজিবর রহমান সাহিত্যরত্ন গবেষক অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরকতুল্লাহ কলেজের অধ্য তাহসিন হোসেন, সাবেক পিটিআই ইন্সপেক্টর আবদুল লতিফ জিন্নু, সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, সাবেক প্রধান শিক আবদুল হান্নান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুর রশিদ বলেন, নজিবর রহমান সাহিত্যরত্ন ছিলেন মুসলিম জাগরণের কবি। অধ্য তাহসিন হোসেন বলেন, সাহসী মুসলিম কবি নজিবর রহমান সাহিত্যরত্ন তার ‘আনোয়ারা’ উপন্যাস লিখে মুসলিম জাগরণে এক অসামান্য অবদান রাখেন। অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান বলেন, সাহিত্যরত্ন নজিবর রহমান এই চরবেলতৈল গ্রামের সন্তান। আর আমিও এই গ্রামেরই সন্তান। এ জন্য নিজ দায়বোধ থেকে আমি প্রথম নজিবর রহমানের জন্মগ্রন্থ রচনা করি। বর্তমানে তাকে নিয়ে একটি বই লিখছি। বর্তমান প্রজন্মের কাছে তিনি নজিবর রহমান সাহিত্যরত্নের পরিচিতি ঘটাতে এবং তাকে অমর করে রাখতে শ্রীফতলা-চরবেলতৈল সড়কটিকে কবির নামে নামকরণ করার জন্য সংশ্লিষ্ট সরকারি মহলের কাছে দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...