শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির ও আল আমিন হোসেন : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক এশিয়া বাণী'র ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুর প্রেসক্লাবে কেট কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক এশিয়া বাণী'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আবুল হাসনাত টিটোর উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু। সংক্ষিপ্ত অালোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবুল কাশেম, দৈনিক জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক শামসুল আলম, সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক আল আমিন হোসেন, সাংবাদিক শামছুর রহমান শিশির, সাংবাদিক মাসুদ মোশাররোফ, সাংবাদিক জহুরুল ইসলাম প্রমূখ। বক্তারা দৈনিক এশিয়া বাণী পত্রিকা ও এর সাথে সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর

শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামে ৯ মাসের নিষ্পাপ শিশুকে গলাকেটে হত্যাকারী নিষ্ঠুর মা মুক্তা পারভীনকে গ্রেফতার করেছে পুলি...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই