বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নিজস্ব সংবাদদাতাঃ আজ রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের চুনিয়াখালী পাড়া মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী ও শিশু সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর ৮ জনকে শাহজাদপুর ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন, জিন্নাহ্ (৪৫), জুয়েল (৪২), রেজাউল (৩৫), পাপিয়া খাতুন (৪৮),কমলা খাতুন (৩৮), মহসিন (২২), শিউলি খাতুন (১৯), গোলজার হোসেন (৪৯)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের চুনিয়াখালী পাড়া মহল্লায় জিন্নাহ্ খান পরিবারের সাথে গোলজার হোসেন পরিবারের গ্যাসের চুলার সংযোগ নেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত ও রোববার সকালে দু’দফা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্র সহ লাঠি সোটা নিয়ে হামলা সংঘর্ষে ঝাঁপিয়ে পরে। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ বাড়ি ঘর ভাংচুর ও ব্যাপক লুটপাটের + ঘটনা ঘটে। এ সময় চুনিয়াখালী পাড়া গ্রাম রণক্ষেত্র পরিণত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

শিল্প ও সাহিত্য

সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

অপরাধ

যুগান্তরের সাংবাদিক জাহান তেলচোর সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত

“শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের একটি ঘাট দিয়ে অবৈধ ৬ লাখ লিটার ডিজেল তেল উত্তরাঞ্চ...