শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের নির্বাচন পরবর্তী দুই পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষ ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এছাড়া দুই বাড়ি ভাংচুর করা হয়েছে। আহতরা হলেন, ছলিম (৪০), হযরত (৫০), মোহাম্মাদ আলী (৬০), হামিদ (৪০), জেন্দার আলী (৪৮), শফিকুল (১৯), আলমগীর (২০), খোদাবক্স (৭০), রূপসী খাতুন (৬০), নবীয়া খাতুন (৪৫), আসমা খাতুন (৩২), জয়নাল (১৮), ময়নাল (২২), রুবেল (২৫)। এদেরকে বেড়া,শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেম্বর প্রার্থী আব্দুল লতিফ নকিব ( প্রতীক মোরগ) ও আক্কাছ আলী ( প্রতীক ফ্যান) নির্বাচন সংক্রান্ত কাজে টাকা পয়সা লেনদেনের বিরোধের জের ধরে এ হামলা সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের উপরে ঝাপিয়ে পড়ে। ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে উভয় পক্ষ্ই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্বাচনকালীন টাকা পয়সা লেনদেনের বিরোধ নিয়ে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
