রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি :গতকাল রোববার বিকেলে পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে কয়েক বছরের পলাতক ওয়ারেন্টভূক্ত ও ২ বছরের সাজাপ্রাপ্ত আন্দোল ব্যাপারী (৪৫) নামের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আন্দোল ব্যাপারী গত ২০০৭ সালে দায়েরকৃত একটি মামলায় আদালত কর্তৃক ২ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ও ৫ হাজার টাকা অনাদায়ে আরও ২ মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত হবার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধ গ্রেফতারী পরোয়ানা জারি করলে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে ফিরছিলো। সাজাপ্রাপ্ত আসামী আন্দোল ব্যাপারী উপজেলার বিনোটিয়া এলাকার খোরশেদ ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও ওসি (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার এএসআই কালাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বিসিক বাসস্ট্যান্ড এলাকা থেকে আন্দোলকে গ্রেফতার করে। আজই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আন্দোলের বিরুদ্ধে একটি মামলায় দন্ডবিধি ৩২৬ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাহাকে উক্ত সাজা প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক

এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

শাহজাদপুরে পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হাসান স্বজলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বজল গতকাল শুক্...