শামছুর রহমান শিশির : সুদীর্ঘ সময় পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাহজাদপুরে প্রথমবারের মতো উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৮ দলীয় হযরত মখদুম শাহদৌলা ( র:) T20 ক্রিকেট টুর্ণামেন্ট -2017 আজ মঙ্গলবার সকালে শুরু হচ্ছে। সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোধন করবেন স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আলীমুন রাজীব। উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সাধারণ সম্পাদক আসলাম আলী জানান, ইতিমধ্যেই সকল প্রস্তুতি সুচারুরুপে সম্পন্ন করা হয়েছে। এ গ্রুপের চার একাদশ বি গ্রুপের চার দলের প্রতিদ্বন্দ্বিতা করবে।
উদ্ভোধনী খেলায় অংশগ্রহনের জন্য এ গ্রুপের মিরপুর ইলেভেন ক্লাব, ঢাকা ও একই গ্রুপের বাংলার ট্র্যাক ক্রিকেট একাডেমি, রাজশাহী- এ দুই একাদশ শাহজাদপুরে এসে পৌছেছেন। ৮ দলীয় ওই টুর্ণামেন্টে অংশগ্রহনকারী অন্যান্য দলগুলো হচ্ছে, এ গ্রুপের শাহজাদপুর একটিভ বয়েজ ক্রিকেট ক্লাব, ত্রিরত্ন ক্রিকেট ক্লাব- পাবনা, বি গ্রুপের শাহজাদপুর ক্রিকেট ক্লাব, হেরিটেজ ইলেভেন ক্লাব - ঢাকা, লাল সবুজ ক্রিকেট একাডেমি- রাজশাহী ও জিকে ফার্মা সিরাজগঞ্জ। টি-টুয়েন্টি ওই ক্রিকেট টুর্ণামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পুরো পৌরসদরে বিরাজ করছে উৎসবের আমেজ।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে ৫’শ দুস্থদের পাশে দাঁড়ালেন এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির : শাহজাদপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান...
ফটোগ্যালারী
শাহজাদপুর কৃষি অফিসের গুদামের জীর্ণদশা; জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজকর্ম, সার ও বীজ সংরক্ষণ ব্যহত
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হ...
