বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর  পৌরসদরের ইসলামপুর (রামবাড়ী) মহল্লায় দৈনিক ইত্তেফাকের শাহজাদপুর সংবাদদাতা শফিউল হাসান চৌধুরী লাইফের বাসা বাড়িতে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তার বাসা বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে চোরের দল অভিনব কায়দায় দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ অর্থ চুরি করে নিয়ে যায় । এ ঘটনায় সাংবাদিক মহল ও এলাকাবাসি চরম উদ্বেগ প্রকাশ করেছে। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, শাহজাদপুর পৌরসদরের ইসলামপুর (রামবাড়ী) মহল্লার হাজীর ঘাট সংলগ্ন হারুন হাজীর ত্রি-তল ইমারতের তিন তলার একটি ইউনিট ভাড়া নিয়ে দৈনিক ইত্তেফাকের শাহজাদপুর সংবাদদাতা শফীউল হাসান চৌধুরী লাইফ পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। এদিন সকালে ওই বাসা বাড়ীর দরজায় তালা দিয়ে তিনি পেশাগত কাজে ও তার স্কুল শিক্ষক মিসেস স্কুলে গেলে অনুমান সাড়ে ১০ টার দিকে চোরের দল তালাবদ্ধ নির্জন বাসা বাড়ীর দরজার তালা খুলে ভেতরে ঢুকে স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বাসায় ফিরে সাংবাদিক লাইফ ঘটনা দেখে হতবিহ্বল হয়ে পড়েন ও পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিক শফীউল হাসান চৌধুরী লাইফ অভিযোগে জানান, "ঈদের পর একই বাসা বাড়ীর ৩য় তলার অপর একটি ইউনিটে দিনেদুপুরে চুরির ঘটনা ঘটে। ৪/৫ মাস পূর্বে একই মহল্লার আবু ইউসুফ হাজীর বাড়ীতে ও গত বছর পার্শ্ববর্তী কালাম হাজীর ভাড়া বাসা বাড়িতে থাকাবস্থায় তার (সাংবাদিক লাইফ) ইউনিটে দিনেদুপুরে অারেক দফা চুরির ঘটনা ঘটে।" এসব ঘটনার পেছনে স্থানীয় মাদকাসক্ত সংঘবদ্ধ চোরের দল জড়িত থাকতে পারে বলে সাংবাদিক লাইফ জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের নিকট সংঘটিত চুরি রোধে কার্যকর ব্যবস্থাগ্রহণেরও দাবী জানিয়েছেন সাংবাদিক মহলসহ এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

খেলাধুলা

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...