রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
21.02.15------------------------2 শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেদ্র করে দুপক্ষের হামলা সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। এরা হলো বদর উদ্দিন বদি (৫৭),বাহাদুর (৪৫),রোশনাই (৫০),ছালেহা (৪০)। এদের মধ্যে শাহজাদপুর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বদর উদ্দিন বদির অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত দুই সপ্তাহ আগে নন্দলালপুর গ্রামের দাঙ্গাবাজ সামাদ গং একই গ্রামের রোশনাইয়ের সাথে ইরি বোরে ধানের চারা তোলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বিষয়টি মিমাংশা করে দিলেও এ ঘটনার জের ধরে এদিন সকালে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারো মারপিটের ঘটনা ঘটে। এ খবর পেয়ে ব্যাংক কর্মকর্তা বদর উদ্দিন বদি ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষনা দিয়ে শাহজাদপুর ফেরার পথে ডায়া মোড়ে পৌছালে প্রতিপক্ষ সামাদ গং এর লোকজন অতর্কিতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধরক পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। আশপাশের লোজজন ছুটে এসে তাকে সংজ্ঞাহীন ও মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। শাহজাদপুর থানার ডিউটি অফিসার এএসআই সমির উদ্দিন জানান,নন্দলালপুর গ্রামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

শাহজাদপুর

শাহজাদপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

গতকাল শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

শাহজাদপুর

শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিবর্তন নাট্য গোষ্ঠীর ৪৭ তম প্রযোজনা ‘বাঁশদিঘির জলা’ নাটক মঞ্চস্থ হয়েছে।  রোববার ও সোমবার সন্ধ্যা...