সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : আজ ২৫ বৈশাখ বাঙালীর প্রানের কবি, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী।  রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম  জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিশ্বকবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো  তিনদিন ( ২৫, ২৬, ২৭ বৈশাখ)  ব্যাপী রবীন্দ্র উৎসব-১৪২৩। আজ রবিবার দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ী অডিটোরিয়ামে স্থানীয় শিল্পীদের দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে রবীন্দ্র উৎসবের শুরু হয় । সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক  আয়োজিত তিনদিনব্যাপী এ রবীন্দ্র উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।  উদ্ভোধনি অনুষ্ঠানে   জেলা প্রশাসক বিল্লাল হোসেনে এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে সন্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি, হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী আমজাদ হোসেন মিলন এমপি ,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল খালেক, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সুভাষ সিংহ রায় ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সহ প্রমূখ। রবীন্দ্র উৎসব উপলক্ষে সকাল থেকেই শাহজাদপুরে কাছারি বাড়িতে শত শত রবীন্দ্র প্রেমীরা আসতে শুরু করে। রবীন্দ্র ভক্তদের পদচারনায় ও মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে পুরো কাছারি বাড়ি অঙ্গন। উল্লেখ্য যে জেলা প্রশাসন আয়োজিত এ উৎসব চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...