বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ আজ শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের কুমির গোয়ালিয়া গ্রামের আবুসাঈদের ছেলে তাঁত শ্রমিক নয়ন মিয়ার (২২) লাশ পুলিশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতর স্ত্রী নাছিমা খাতুন, শশুর আব্দুল মজিদ ও শাশুরি সোনাভান বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ৭ মাস ধরে তাঁত শ্রমিক নয়নের সাথে পাশ্ববর্তী নগরডলা গ্রামের আব্দুল মজিদের মেয়ে নাছিমা খাতুনের (১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিল। শুক্রবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। শনিবার ভোরে ঘরের মধ্যে নয়নের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আবু সাঈদ প্রাং বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাহজাদপুর থানার এসআই বাণী ইসরাইল জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল।

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...