শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে তফশীল ঘোষণার আগেই প্রার্থীদের আগাম প্রস্তুতির নানা পদক্ষেপ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত ৩০ মার্চ গালা ইউনিয়ন আওয়ামীলীগের এক সভা অনুষ্ঠিত হয়। ঐ সভার সিদ্ধান্ত মোতাবেক শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হয়। প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবু হায়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, গালা ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি বীর বাহাদুর থাপা, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা আবু জাফর, মোকছেদ আলম, নজির হোসেন মাস্টার, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, আব্দুল হান্নান, ইয়াকুব আলী, ছায়েম আলী, ডা. নজরুল ইসলাম, জিয়াউল হকসহ গালা ইউপি’র ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক ও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সভায় ২০ দলীয় জোটের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ ও শান্তি প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়। এলাকাবাসী জানায়, তফশীল ঘোষণা না হলেও শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা দলীয় হাই কমান্ডে জোর তদবির চালিয়ে যাচ্ছে। আবার অনেক সম্ভাব্য প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকার মুরুব্বিয়ানদের সাথে কুশোল বিনিময়ের পাশাপাশি দোয়া ও সমর্থন কামনা করছে। ফলে গালা ইউনিয়নবাসীর মধ্যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আমেজ বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না... নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
অপরাধ
শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র
রাজনীতি
শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন
