মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে বালু বোঝাই ট্রাক চাপায় সোহান (৪) নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সোহান ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। ঘাতক ট্রাকের চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে,  রোববার সকাল সাড়ে ৮ টায় শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পাড়-জামিরতা গ্রামে রাস্তা পার হওয়ার সময় হাবিব এন্টারপ্রাইজের বালু বোঝাই একটি ট্রাক ( রংপুর ড-১১-০১০৭) শিশু সোহানকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এ সময় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ পাশে থাকা আপর আরও ৩টি ট্রাক ও ড্রাইভার হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো ড্রাইভার জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানা জানান, ‘যে ড্রাইভার শিশু সোহানকে চাপা দিয়েছে সে ড্রাইভার গাড়ি রেখে পালানোর পর এলাকাবাসী পাশে থাকা গাড়ির ড্রাইভার -হেলপারকে আটক করে রাখে। আমরা আটককৃত গাড়ির ড্রাইভার হেলপার ও ট্রাকগুলো থানায় নিয়ে আসি এবং শিশু সোহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রেরণ করি।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...