শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।
আটককৃতরা হল- শাহজাদপুর উপজেলার মৃত রতি প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫ ), আরজান শেখের ছেলে বাবলু ওরফে গোরা (৪২), কাদের শেখের ছেলে মোঃ শাহান (৫৬), আনছার প্রামানিকের ছেলে মোঃ বাবু (৪৫), নজির উদ্দিনের ছেলে কন্নু (৪৬), মৃত গফুরের ছেলে খালেক (৩৮), ওজেদ শেখের ছেলে আউয়াল (৪০), নজু শেখের ছেলে মিনহাজ (৪০), বদিউজ্জামানের ছেলে শামিম (৩০)।
শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিদ মাহমুদ খান নেতৃত্বে শাহজাদপুর থানার এসআই মোঃ এসলাম আলী, এএসআই মোঃ সুমন সাঈদ, এএসআই মোঃ নূর নবীসহ পুলিশের একটি চৌকস দল উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লার শাহান আলী বাড়িতে বৃহস্পতিবার রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিদ মাহমুদ খান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে শাহজাদপুর পৌর সদরের জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
