গতকাল শুক্রবার রাতে এই চক্রটি জাল টাকা আদান প্রদান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এ,এসআই মহিউদ্দিন সংগীয় পুলিশ ফোর্স উপজেলার পারকোলা বাজার থেকে দুইজনকে দুই হাজার পাচঁশত জালটাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার যুগ্নিদহ গ্রামের আমজাদ মোল্লার পুত্র আবুল কালাম(৩০) ও মৃত হাতেম মোল্লার পুত্র বাবু মোল্লা(৩৮) । এদের নামে শাহজাদপুর থানায় মামলা হয়েছে, মামলা নং ০৬, তারিখ ০৪/০৯/১৫ ইং। ঈদকে সামনে রেখে জালটাকার সরবরাহকারী চক্রটি সক্রীয় হয়ে উঠেছে। গ্রেফতারকৃতরা ঈদকে সামনে রেখে শাহজাদপুরসহ বিভিন্ন জায়গায় জালটাকা ছড়িয়ে দিচ্ছে। এব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক এবং ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, জাল টাকা সরবরাহকারী চক্র ঈদকে সামনে রেখে যতই সক্রীয় হয়ে উঠুক আমরা তা দমন করবো। কোন ভাবেই এই চক্রটিকে সক্রীয় হতে দেবনা । আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
