বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : আজ সোমবার বিকেলে শাহজাদপুর পৌরসদরের মণিরামপুর বাজার মোক্ষদার মোড়ে জাতীয় যুব জোট শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। অবিলম্বে তিন লাখ ষাট হাজার সরকারি চাকুরীর শুন্যপদ পূরণ, শুন্যপদ পূরণে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার বাস্তবায়ন, আউট সোর্সিং এর নামে সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি প্রথা বাতিল এবং আউট সোর্সিং এর নামে সরকারি টাকার লুন্ঠন বন্ধ ও ঘুষ ছাড়া চাকুরী প্রাপ্তির দাবিতে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে সেখানেই সিরাজগঞ্জ জেলা যুব জোটের সহ-সভাপতি সায়েমুল ইসলাম শোভনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা জাসদ-এর সভাপতি শফিকুজ্জামান শফি। ওই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাসদ-এর সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা যুব জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান লিটন, শাহজাদপুর উপজেলা যুব জোটের যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম, যুব জোট নেতা বিল্লু হোসেন প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা জাসদ নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা যুব জোটের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।