বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজ :: আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলার গালা ফকির পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জামাল মোল্লা গ্রুপের সাথে আক্কাছ আলী গ্রুপের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে, জামাল মোল্লা (৩৮), লালন মোল্লা (৩৫), রেশমা খাতুন (২৫),সেলিনা খাতুন (২৮), রেজাউল (৩২) কে শাহজাদপুর, বেড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামাল গ্রুপের সাথে আক্কাছ আলী গ্রুপের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধ পূর্ণ ঐ জমি গতকাল শনিবার সকালে জামাল মোল্লা গ্রুপের লোকজন অন্য লোকের কাছে মেদি (লিজ) রাখতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া,পাল্টা ধাওয়া,ইট,পাটকেল নিক্ষেপ, বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আধা ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলাকালে ফকিরপাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

অপরাধ

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...