শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
জাহিদ হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর গ্রামে জমিজমার বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩১ মার্চ) সকালে উত্তেজনার এক পর্যায়ে বিবাদমান দু'পক্ষই লাঠিসোটা নিয়ে মুখোমুখি হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুপক্ষের বাড়ি ঘরে তল্লাশি চালিয়ে ২৬টি ফালা, ১০টি হাসুয়া, ২টি ঢাল উদ্ধার করে । সরেজমিনে ঘুরে জানা যায়, কাশিপুর গ্রামের আরজান প্রামাণিকের পুত্র নুর চাঁদ আলীর সাথে তার চাচাতো ভাই মৃত জয়দার প্রামাণিকের পুত্র নুর ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির ভোগ দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে নুরচাঁদ আলী সাংবাদিকদের জানান, জমিজমার বিরোধ নিয়ে একাধিকবার স্থানীয় মেম্বর ও গন্যমান্য ব্যক্তিবর্গ আপোষ মিমাংসা করে দিয়েছে। আমি সানন্দে মেনে নিয়েছি। কিন্তু কুচক্রী মহলের প্ররোচনায় নুর ইসলাম নতুন করে বিরোধ শুরু করেছে। এমনকি তার প্রায় ৫ বিঘা বোরো ধান ক্ষেতে পানি দিতে বাঁধা প্রদান করছে। জমির ধান পানির অভাবে শুকিয়ে চৌচির হয়েছে। লাঠিসোটা ও দেশি অস্ত্র সস্ত্র দিয়ে আমাদের ভয়ভীতি প্রদান করছে। এ ব্যাপারে নুর ইসলামের পক্ষ থেকে জানায়, তাদের জমিই জোরপূর্বক ভোগ দখল করে রেখেছে নুর চাঁদ আলীর লোকজন। এ ব্যাপারে শাহজাদপুর থানার সাব ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, দুপক্ষের উত্তেজনার প্রেক্ষিতে ঘটনাস্থলটি হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । দুপক্ষের সমর্থকদের বিভিন্ন বাড়ি থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করে থানায় আনা হয়েছে। এদিকে, এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে জানান, দুপক্ষের বিরোধ সহসাই মিমাংসা না হলে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। এমনকি প্রাণহানীর মতো অপ্রীতিকর ঘটনা ঘটারও আশংকা একেবারেই উড়িয়ে দেয়া যাবে না।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...