রবিবার, ২২ মার্চ ২০২৬
'স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা মুক্ত দেশ গড়ি। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার।'- এ শ্লোগানকে সামনে রেখে সোমবার (২২ মার্চ) সকালে করোনার ২য় ধাপ মোকাবেলায় শাহজাদপুর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ও মাস্ক বিতরণ করা হয়েছে। এদিন সকালে সচেতনতামূলক শোভাযাত্রাটি থানা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও কোর্ট চত্বর প্রদক্ষিণ শেষে থানা চত্বরেই গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে মাস্কবিহীন অসংখ্য পথচারীদের মাস্ক পরিয়ে দেয় থানা পুলিশের সদস্যবৃন্দ। জনসচেতনতামূলক এ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ, ওসি (ওপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর আল মাহমুদ, আবু শামীম সূর্য, আব্দুর রউফ, জহরলাল শেখ, নাজমুল হোসেনসহ থানা পুলিশের সকল এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, 'করোনার ১ম ধাপে পুলিশ সম্মূখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছে। এবার ২য় ধাপে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজে সকলের সহযোগীতা কাম্য!' শাহজাদপুর থানা পুলিশের জনসচেতনতামূলক উক্ত কর্মসূচি শাহজাদপুর সংবাদ ডটকমের উদ্যোগে সরাসরি সম্প্রচার করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

শাহজাদপুর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকের আত্মহত্যা

পবিত্র ঈদুল আজহা'র আনন্দঘন দিনে ফজলে রাব্বি ওরফে চয়েনের আত্মহত্যার ঘটনায় পুরো ঘোষ শ্রীফলতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছ...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...