বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আজ রোববার শাহজাদপুরে চাঁদাবাজও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করে। এরা হল, উপজেলার মাদলা গ্রামের সেলিম হোসেন (৩০), শাহান মন্ডল (২২) ও আলাউদ্দিন (২১)। শাহজাদপুর থানা পুলিশ মোবাইল ট্রাকিং করে এদের গ্রেফতার করে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মানিক বিশ্বাসের কাছে মোবাইল ফোনে ও চিঠি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীর এ টাকা পরিশোধ করা না হলে তাকে হত্যা ও তার একমাত্র ছেলে নাজিউর বিশ্বাস নকির (১৪) কে অপহরণ করার হুমকি দেয়। মানিক বিশ্বাস বিষয়টি পুলিশ ও র‌্যাবকে অবহিত করে। শাহজাদপুর থানা পুলিশ মোবাইল নম্বরটি ট্রাকিং করে গতকাল শনিবার রাতে এ ৩ অপহরণকারীকে আটক করে।পরে আসামী পক্ষের সাথে বাদীর আপস রফা হওয়ায় মুচলেকা নিয়ে পুলিশ তাদের ছেড়ে দেয়। ফলে এ ব্যাপারে আর কোন মামলা হয়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...