মোঃ শফিকুল ইসলাম ফারুক, শাহজাদপুর, সিরাজগঞ্জঃ আমরা ভন্ড বাবা, পীর বাবা, কবিরাজ বাবাসহ বিভিন্ন বাার নাম শুনেছি। কিন্তু চাপ্পল বাবার নাম শুনিনি। সিরাজগঞ্জের শাহজাদপুরে এমনই এক বাবার ভন্ডামীর সন্ধান পাওয়া গেছে, যার নাম চাপ্পল বাবা।
উপজেলার পারকোলা গ্রামের মনি(৩৫) নামক এক সাবেক রিক্সা চালক বর্তমানে বিভিন্ন জায়গায় চাপ্পল বাবা সেজে সাধারন মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারনা করছে। সম্প্রতি শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা চলাকালীন সাধারন মানুষের কাছে চাপ্পল বাবা সেজে রোগ বালাই সাড়িয়ে দেয়ার কথা বলে ভন্ডামী করতে দেখা গেছে। তিনি একটি চাপ্পল আকৃতির লৌহ হাতে রেখে মানুষের শরীরের যে স্থানে ব্যাথা আছে সেই স্থানে চাপ্পলটি ঘষে ব্যাথা সারাবার কথা বলে প্রচুর পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। তার সাথে প্রতিবেদক কথা বললে তিনি জানান, আসলে আমার চাপ্পল আকৃতিরি লোহাটি ঢাকার মগবাজার হাইওয়ে রাস্তার নিচে থেকে কুড়িয়ে পেয়েছি এবং পারকোলা জমিদার বাড়ীর পুকুর থেকে পাথরের একটি টুপি আকৃতি খুজে পেয়েছি।এই দুটি সম্মল নিয়ে মানুষের চিকিৎসা দিচ্ছি। তাকে জিজ্ঞেস করা হয়, এটা শরিরে ব্যাথার স্থানে ঘষলে ব্যাথা সাড়ে কিনা? এব্যাপারে তিনি জানান, মানুষের ব্যাথার স্থানে ঠান্ডা চাপ্পল আকৃতির লোহাটি ঘষা দিলেই খনিকের জন্য আরাম লাগে তখন ব্যাথা কম অনুভূত হয়। এটাই আমার কৌশল। এভাবেই দুটাকা রোজগার করে খাই। উক্ত চাপ্পল বাবার পাশে দারিয়ে থাকা কিছু কাষ্টোমার বলেন, ওনার আসলে রোগ সারানোর কিছু নেই উনি ভন্ডামী করে কিছু সময়ের জন্য ব্যাথার স্থান ঠান্ডা করে টাকা নিচ্ছে। আর একজন বলেন, আমরা ভন্ড বাবা, সাধু বাবা, পীর বাবা, অনেক বাবার নাম শুনেছি কিন্তু চাপ্পল বাবার নাম এই প্রথম শুনলাম।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
অপরাধ
শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
শাহজাদপুর
শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
