শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে চাইল্ড সাইট ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩ জন প্রতিবন্ধীকে আধুনিক ৩৩ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার সকালে পৌর এলাকার খঞ্জনদিয়া কার্যালয়ে প্রতিষ্ঠানের ফিল্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর শিমিয়োন গালিভার ম্রং এর তত্বাবধানে এবং শিক্ষাবিদ আঃ আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রী প্রবীর কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর নাসিম উদ্দিন মালিথা, সমাজ সেবা অধিদপ্তরের শ্রী বিপ্লব কুন্ডু, এছাড়াও প্রতিষ্ঠানের ফিল্ড এন্ড ফিনেন্স এ্যাডমিন অফিসার সাব্বি আক্তার আইভি, সিনিয়র কর্মকর্তা জহুরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গর্ভবতী মায়েদের শুরু থেকেই পুষ্টিসম্মত খাবার খেতে হবে। যাতে তারা এবং তাদের পেটের বাচ্চা সুস্থ থাকবে। আর গর্ভবতি মায়েরা পুষ্টি গ্রহন না করলে নবজাতকদের বিভিন্ন সমস্যা হতে পারে। এমনকি প্রতিবন্ধীও হতে পারে। তাই তিনি গর্ভবতিদের পুষ্টিসম্পন্ন খাবার খাওয়ার পরামর্শ দেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ ৩৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
