বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর ব্র্যাক ব্যাংক এসএমই শাখার ম্যানেজার কর্তৃক ঋণ জালিয়াতির মাধ্যমে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আত্মসাতের কৌশল হিসেবে একজন ঋণ আবেদনকারী ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এবং ভূয়া জমির ক্রয়ের দলিল ব্যবহার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলাধীন পোরজনা ইউনিয়নের ফেচুয়ামারা গ্রামের মৃত আব্দুল লতিফ ফকিরের ছেলে নওশাদ ফকির গত বছর শাহজাদপুর ব্রাক ব্যাংক এসএমই শাখায় একটি মিনি ডেইরি ফার্মের নামে ঋণের জন্য আবেদন করে। ঋণ মঞ্জুর হবে এই আশ্বাস দিয়ে শাখার কাষ্টমার রিলেশান অফিসার মো: মাহমুদুল হক জাতীয় পরিচয়পত্র, দলিল দস্তাবেজ এবং ব্লাংক চেক জমা নেন। কিছুদিন পর মাহমুদুল হক নওশাদকে জানিয়ে দেন ব্যাংকের সমস্যা থাকায় তার ঋণ হবে না। এক পর্যায়ে নওশাদ তার কাগজপত্র ও চেক ফেরত চাইলে ব্যাংক কর্মকর্তা সে কাগজ দিতে নানা তালবাহানা করে। এদিকে, গত ২ জানুয়ারী ব্র্যাক ব্যাংকের তিন/চার জন অফিসার নওশাদের বাড়িতে গিয়ে জানান, তার ডেইরি ফার্মের নামে আড়াই লক্ষ টাকা ঋণ অনাদায়ী রয়েছে। তা অতিসত্বর পরিশোধ করতে হবে। বিষয়টি অফিসার মাহমুদুল হককে মোবাইল ফোনে জানালে তিনি নওশাদকে বলেন, ‘ওই ঋণের টাকা জালিয়াতির মাধ্যমে ম্যানেজার আত্মসাত করেছেন।’ তিনি নওশাদকে আরও বলেন, ‘আপনি নওশাদ ভাই কোন চিন্তা করবেন না। আমি ম্যানেজারের সাথে কথা বলে সব ঠিক করে দেবো। আপনি কোন আইনের আশ্রয় নিবেন না। কেউ মোবাইল করলে ফোন ধরবেন না।’ এদিকে, বিষয়টির সত্যতা জানতে গিয়ে ব্যা ংক নথিপত্রে নওশাদ দেখতে পায়, নওশাদের ডেইরি ফার্মের নামে তার ও তার স্ত্রী মিনি খাতুনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আড়াই লাখ টাকা ঋণ পাশ করা হয়েছে। ঋণের সমর্থনে জমির যে দলিল দেখানো হয়েছে সেখানে ক্রেতা নওশাদের ঠিকানা ও বিক্রেতা সরোয়ার হোসেনের ঠিকানা-গ্রাম জুগ্নীদহ, ডাকঘর : নরিনা, উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। যা নওশাদের আসল ঠিকানা হতে প্রায় ৮ কিলোমিটার দূরে। আর ওই জমি, মৌজা, দাগ, খতিয়ান এবং বিক্রেতা সরোয়ার হোসেনকে নওশাদ কোনদিন চিনতেনও না এবং চেনেনও না। এটা ব্যাংক ম্যানেজার আমিনুল ইসলাম ও কর্মকর্তা মাহমুদুল হক অভিনব কায়দায় জালিয়াতি করেছে। এখানে আরও উল্লেখ্য, দলিলসহ ব্যাংকের সকল কাগজপত্রে স্বাক্ষর আছে ‘নসাদ’। কিন্তু বাস্তবে তার নাম ‘নওশাদ’ এবং তিনি স্বাক্ষরও করেন নওশাদ লিখে। বিষয়টি উল্লেখ করে নওশাদ ইতিমধ্যেই ‘ইন্টারর্নাল কন্ট্রোল এন্ড কমপ্লাইন্স ডিভিশন, ব্রাক ব্যাংক লিমিটেড, অনিক টাওয়ার, ১১ ফ্লোর, গুলশান-১ বরাবর অভিযোগ দিয়েছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ব্যাপারে ম্যানেজার আমিনুল ইসলাম জানান, ‘ঘটনার সাথে আমি জড়িত নই। ব্যাংকে ইনভেষ্টিগেশন চলছে।’ অফিসার মাহমুদুল হকের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি। এদিকে, ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন বরাবর একটি অভিযোগ দাখিল করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...