শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

killingশাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রাম থেকে রিনা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দু’বছর আগে শাহজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের হাফিজুর রহমানের সাথে সাঁথিয়া উপজেলার তেতুলিয়া গ্রামের রিনা খাতুনের বিয়ে হয়। যৌতুকের দাবিতে রিনা খাতুনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে বলেছে এলাকাবাসী দাবি করলেও রিনার পিতা ও স্বামী পরিবারের মধ্যে সমঝতা হওয়ায় তারা এটাকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে দাবি করছে। ফলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাত ৯টার দিকে এক...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...