সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে গাদ থেকে অবৈধ জ্বালানি তেল তৈরির মিনি কারখানায় আগুন লেগে ৬ টি বসতঘর ভস্মীভূত হয়েছে এবং কারখানার মালিক মোঃ শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছে । আহতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার(২০ জানুয়ারী) দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপরি গ্রামের তেল ব্যাবসায়ি শফিকুলের তেল তৈরির কারখানায় গাদ জ্বাল করে তেল তৈরির সময় অগুন লেগে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী এবং প্রত্যক্ষ দর্শীরা জানায়, শেলাচাপরি গ্রামের নকির শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বাঘাবাড়ি নৌবন্দর এলাকা থেকে জ্বালানি তেলের গাঁদ সংগ্রহ করে বাড়িতে অবৈধ ভাবে গড়ে তোলা মিনি কারখানায় জ্বাল দিয়ে তেল শোধন করে তা বাজারে বিক্রি করেন। প্রতিদিনের মতই ছোটো ছোটো কড়াইয়ে বুধবার সকাল থেকেই তেলের গাদ জ্বাল করছিলেন । হঠাৎই সেখানে আগুন ধরে যায়। সাথে সাথে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মজুদ করে রাখা ১৬ টি তেলের ড্রাম, ৬ টি গ্যাস সিলিন্ডার ও ৬ টি আধাপাকা বসতঘর ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে শাহজাদপুর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোঃ সরোয়ারদি সরকার জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করি। প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যেহেতু বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ ছিল তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...