শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার রাতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের মৃত ওমর আলীর মেয়ে কুলছুম (১৮) নামের শারীরিক প্রতিবন্ধী তরুণীকে নিএনজিতে তুলে নিয়ে গিয়ে বাঘাবাড়ি সেলন্দা গ্রামের সিএনজি টেম্পু চালক বাবু (৩০) ও তার এক সহযোগি রাতভর জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ব্যাপারে আজ মঙ্গলবার শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ধর্ষিতা প্রতিবন্ধী ওই যুবতী গত সোমবার সকালে প্রতিবন্ধীদের এক সম্মেলনে যোগ দিতে সিরাজগঞ্জ যান। সিরাজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় উপজেলার তালগাছি বাসস্ট্যান্ডে নেমে সিএনজি চালিত একটি অটোরিক্সায় ওঠেন। এ সময় ওই অটোরিক্সায় আরও একজন যাত্রী ছিল। এক পর্যায়ে চালক ও তার সহযোগী যাত্রী প্রতিবন্ধী যুবতীর হাত ও মুখ বেঁধে ফেলে। তাকে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডের নিকট একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে রাত ১০টার দিকে ওই প্রতিবন্ধীকে জুগ্নিদহ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়। ধর্ষিতা প্রতিবন্ধী মোবাইল ফোনে উৎসব প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জানে আলমকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার করেন। আজ মঙ্গলবার ওই প্রতিবন্ধী সংস্থার সভাপতি জানে আলম বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতারের জন্য শাহজাদপুর থানার ওসি রেজাউল হক নিজে ধর্ষকদের অভিযান শুরু করেছেন বলে জানিয়েছেন। বাবুর সহযোগির নাম ও পরিচয় জানা জায়নি।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...