শনিবার, ২৮ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় দলীয় কার্যালয়ে সন্ধ্যায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মওলা আজম, শাহজাদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন (ভার:), সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা নিয়ামুল ওয়াকিল খান আওরঙ্গ, পাবলিক প্রসিকিউটর এড. আবুল কাশেম, এড. আব্দুল হাই, রফিকুল ইসলাম বাবলা, ডাঃ শেফালী খান, শামসুল আলম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম আলী প্রমূখ। পরে এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে প্রজ্জ্বলিত মোমবাতির শোভাযাত্রা বের হয়ে শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। ২৫ মার্চ কালোরাত্রে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারের বেঁদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, উপজেলা জাসদ’র সভাপতি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, সাধারণ সম্পাদক আবু হাসান খান মনি, জেলা জাসদ’র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন প্রমূখ। এ সময় শাহজাদপুর সন্মিলিত সাংস্কৃতি জোটের শিল্পীবৃন্দ দেশাত্ববোধক গান পরিবেশ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

দিনের বিশেষ নিউজ

শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

ধর্ম

যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ

শত চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা গেল না। যমুনার তীব্র স্রোতে শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার...

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, সকল মুসলিমের জন্য আল আকসা মসজিদে খুলে দিলে ম...

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

খেলাধুলা

টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ৩৭৪ ম্যাচে ১১৮৬৯...