শনিবার, ২১ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ৩৭৪ ম্যাচে ১১৮৬৯ রান তার। আর মাত্র ১৩১ রান করতে পারলে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে ১২ হাজার রান পূর্ন হবে তার। তিনটি ডিসমিসাল হলেই ৪শ' ডিসমিসালের এলিট ক্লাবে উঠবে তার নাম। দারুন ফর্মে ছিলেন। ফর্মটা ধরে রাখতে সংকল্পবদ্ধও ছিলেন। কিন্তু করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে মিস হয়ে গেছে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ। ৪টি দ্বি-পাক্ষিক সিরিজ, এশিয়া কাপ টি-২০ এবং টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ায় আফসোসটা বেড়েছে তাই। ৪ মাস বাসায় বন্দি থেকে গত ১৯ জুলাই থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন। এখন দেখছেন টিভিতে খেলা,বাড়ছে আফসোস। রবিবার অনুশীলন শেষে বিসিবিকে দেয়া সাক্ষাতকারে সেই আফসোসের কথাই বলেছেন খেলাপাগল এই ক্রিকেটার-'খেলা দেখলে আফসোস লাগে। অনেকগুলো হয়তবা ৫০,১০০ মিস হয়ে গেছে।চেষ্টা করছি খেলা দেখে অনেক কিছু শিক্ষতে। ফ্যামিলির সাথে সময় কাটানো, সারাদিন বসে খেলাটাই দেখা হয়। একটু হলেও খারাপ লাগে।' করোনাকালে ফিরেছে কোন কোন দেশে ক্রিকেট। বাংলাদেশেও ফিরবে ক্রিকেট। সে কারণেই নিজের প্রস্তুতিটা নিয়ে রেখেছেন-' সামনে আমাদের কি কি খেলা হতে পারে,তার জন্য মেন্টালি প্রিপিয়ার্ড রাখা।' স্বাস্থ্য বিধি মেনে ক্রিকেট ফিরলে বলে থুথু,লালা ব্যবহার করা যাবে না। হ্যান্ড শেক করা যাবে না। ব্যাটসম্যানদেরও মানতে হবে নতুন নতুন আইন। তা মাথায় আছে মুশফিকুর রহিমের-'বল-এ অনেক কিছু করা যাবে না। ব্যাটসম্যানদের ও অনেক কিছু করার আছে। সব কিছু দেখে ওখান থেকে শেখার চেষ্টা করছি। আশা করছি ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরে আসলে যেনো মানিয়ে নিতে পারি।' এখন তিনি ক্রিকেটে ফিরতে উদগ্রীব-' ক্রিকেটার হিসেবে নিজেদের কিভাবে ফিজিক্যাল পার্ট এবং স্কিল ধরে রাখতে পারি। কোচদের সাথে বসছি,অনলাইনে আলোচনা করেছি।মেন্টালি যেনো প্রিপিয়ার্ড থাকতে পারি।মুুখিয়ে আছি মাঠের মানুষ মাঠে যেনো ভালভাবে ফিরতে পারি। ম্যাচ খেলতে পারি ইনশাআল্লাহ।'

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...