রবিবার, ২২ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে কোকো স্মৃতি সংসদের উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপি নেতা, জাতীয়তাবাদী তাঁতী দল শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রামানিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রামনিক, পৌর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাই সরকার, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যবদলের সভাপতি আব্দুর রউফ, কোকো স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রাগিব আহমেদ আলীম, ছাত্রদল নেতা আব্দুল বাতেন সরকার, শেখ নাদিম প্রমূখ। সভা সঞ্চালনা করেন হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং সার্বিক তত্বাবধানে ছিলেন আবু জাফর আহমেদ। বক্তারা আরাফাত রহমান কোকো’র স্মৃতিচারণ করে বলেন, ‘ বর্তমান সরকারের নির্মম নির্যাতনের কারণে আমাদের আরাফাত রহমান কোকো’র অকাল মুত্যু হয়েছে। এই শোককে কাটিয়ে দলকে ঐক্যবদ্ধভাবে আরও সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানাচ্ছি।’ সভা শেষে মিলাদ মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো’র রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...