বুধবার, ২৫ মার্চ ২০২৬
গত মঙ্গলবার গভীর রাতে শাহজাদপুর পৌর এলাকার উপজেলা-দিলরূবা আঞ্চলিক সড়কের কান্দাপাড়া গ্রামের মেসার্স ফারদিন ট্রেডার্স নামক সরকার অনুমোদিত এক সার ও বীজ ডিলারের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরের দল ওই দোকানের তালা ভেঙ্গে প্রায় ৭ লাখ ৩০ হাজার টাকার কীটনাষক ও ১৫/১৬ হাজার নগদ টাকা চুরি করে নিয়ে যায়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অনুমোদিত সার ও বীজ ডিলার ওই দোকানের স্বত্তাধিকারী তাহাজ্জত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার বিকেল ৬ টার দিকে দোকান বন্ধ করে পরদিন গতকাল বুধবার সকাল ৮ টায় দোকান খুলতে নিয়ে শার্টারে তালা দেখতে না পেয়ে তিনি ভেতরে ঢুকে দেখতে পান দোকানের বিপুল পরিমান মূল্যবান কীটনাষক চুরি হয়েছে। চোরেরা তার দোকান থেকে ৭৮ কার্টুন ভিরতাকে, ৪ কার্টুন ভলিয়াম ফ্লেক্সি, প্রটোজিন ২০ কার্টুন, এমিস্টার টপ ২০ কার্টুন, ডেনিম ফিট ৮ কার্টুনসহ অন্যান্য কীটনাষক ও ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ১৫/১৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অন্যান্য খবর শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।