সোমবার, ২৩ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন ও দৈনন্দিন জীবন যাপনে কিছু পরিবর্তনের প্রয়োজনের কথা দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী মহলে ও এলাকাবাসীকে জানালেন শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ও উপজেলা ছাত্রলীগের এক ঝাঁক তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর ও মণিরামপুর বাজারের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের ও এলাকাবাসীর মাঝে এরূপ আহবান জানান। সেইসাথে সাধারণ ক্রেতারা যেনো ন্যায্যমূল্যে ও সহজ লভ্যে মাস্ক পেতে পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাজারের প্রতিটি মাস্ক বিক্রেতাদের কাছে গিয়েও বিশেষ অনুরোধ জানান ছাত্রলীগ সভাপতি সুনাম। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম বলেন, ‘ করোনা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার বা আতংকিত হবার কিছু নেই। ইতিমধ্যেই করোনা ভাইরাস সম্পর্কে উপজেলা প্রশাসন সচেতনতামূলক সভা করেছে। করোনা ভাইরাস সংক্রান্ত যে কোন বিষয়ে সন্দেহের সৃষ্টি হলে জাতীয় স্বাস্থ্য বাতায়ন কেন্দ্র নম্বর ১৬২৬৩ বা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খান নয়নের ০১৭১১-২৮০৮২৫ বা পোতাজিয়া হাসপাতালের জরুরী মোবাইল ফোন নম্বর ০১৭৩০-৩২৪৭২১ অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ রাজীব হাসনাত মোবাইল ফোন নম্বর ০১৭১৮-৬২৭৬৯৩ এ ফোন করতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।’ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা সৃষ্টি কাজে উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনামের নেতৃত্বে পৌর ছাত্রলীগ সভাপতি রানা, জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে রিমন, রবিন, শাওন, হৃদয়, আব্দুল্লাহসহ প্রায় ৩০/৩৫ জন ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...