বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ চিকিৎসক ডাঃ ইউনুস আলী খানসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের অনেকেই নিয়মনীতি না মেনে অবাধে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ফলে উপজেলার প্রায় সাড়ে ৬ লাখ মানুষ স্বাস্থ্য ঝূঁকিতে রয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শাহজাদপুরে মোট ৪’শ ৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মদ্ধে ৬৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। করোনায় মোট আক্রান্তের ৬৮ জনের মধ্যে সর্বাধিক শাহজাদপুর থানা পুলিশের ১৩ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন ডাক্তার, ৫ জন নার্স, ১ জন ওয়ার্ড বয় ও ১ পরিচ্ছন্নকর্মীসহ মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদান ও থানায় পুলিশী সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম খান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানায় শুধুমাত্র জরুরী সেবাসমূহ চালু রয়েছে। এছাড়া করোনার সংক্রমন রোধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।’ এলাকার সচেতন মহলের মতে, শাহজাদপুরে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে জনস্বার্থে ও জনসচেতনা বৃদ্ধিতে উপজেলায় করোনায় আক্রান্তদের গ্রাম-মহল্লা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিত ব্রিফিং দেয়ার দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!