বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশব্যাপী কোভিড-১৯ করোনা ভ্যাকসিনের কর্যক্রম শুরুর সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরেও করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়।

রবিবার(৭ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ টিকাদান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, মেডিকেল অফিসার নাজনীন মমতাজ প্রমূখ।

এ সময় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান টিকাদান কার্য়ক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। শাহজাদপুরে প্রথম টিকা গ্রহণ করেন ডা: আজমল হোসেন।

ডা: আমিনুল ইসলাম উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সারা বাংলাদেশের ন্যায় আমরাও করোনা টিকাদান কার্যক্রম শুরু করেছি। অনলাইন নিবন্ধনের মাধ্যমে ১৯ ক্যাটাকরিতে এ টিকাদান কর্যক্রম চলবে। প্রথম ধাপে শাহজাদপুর উপজেলার জন্য সর্বমোট ১৭৩৯ টি ভায়েল কোভিড-১৯ টিকা এসে পৌছেছে। যা শাহজাদপুরের ১৭৩৯০ জনের শরীরে প্রয়োগ করা হবে।

তিনি আরও জানান, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৩টি বুথের মাধ্যমে ৪৪ জনের শরীরে কোভিড-১৯ টিকা প্রয়োগ হয়েছে। কোভিড-১৯ করোনা ভ্যাকসিনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা এই টিকা নিতে আগ্রহী তাদেরকে www.surokkha.gov.bd এই ওয়েব সাইডে নিবন্ধন করার আহবান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

কথা বলবে আপনার কম্পিউটার!

তথ্য-প্রযুক্তি

কথা বলবে আপনার কম্পিউটার!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...