বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে: গতকাল সোমবার সকালে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের উদ্যোগে কৈজুরী বাজার সংলগ্ন এলাকায় কমিউনিটি পুলিশিং, জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথিবৃন্দের মধ্যে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সাকেল) ফাহমিদা হক শেলী ও থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া তাদের বক্তব্যে বলেন,‘পুলিশের মহাপরিদর্শক কমিউনিটি পুলিশিংয়ের স্বপ্নদ্রষ্টা একেএম শহীদুল হক, পিপিএম, বিপিএম, মহোদয়ের নির্দেশনানুযায়ী সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পিপিএম, ‘এর সার্বিক তত্বাবধানে সিরাজগঞ্জের কমিউনিটি পুলিশিং গতিশীলভাবে পরিচালিত হচ্ছে।’ বক্তাদ্বয় এসময় আরও বলেন, এলাকায় কোন অপরিচিত লোক দেখলে ও তাদের আচরণ সন্দেহজনক মনে হলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করবেন। যে কোন মূল্যে আপনাদের সাথে নিয়ে জঙ্গিবাদ, জুয়া ও মাদক প্রতিহত করা হবে।’ এছাড়া পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের সাথে নিয়ে জুয়া, বাল্যবিয়ে বন্ধসহ নানা অপসংস্কৃতি ও কুসংস্কার থেকে এলাকাবাসীকে সচেতন করার ওপর বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কেএম রাকিবুল হুদা, পরিদর্শক (অপারেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোঃ আসলাম হোসেন, থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ ওই ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, সুধীমহলসহ এলাকাবাসী ওই সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে