বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের নানা আয়োজনে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে শাহজাদপুর উপজেলা হলরুমে এশিয়ান টিভি’র শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুকের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে ও দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি কোরবান আলী লাভলুর সঞ্চালনায় এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম খান, প্রেস ক্লাব শাহজাদপুর এর সভাপতি আতাউর রহমান পিন্টু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, থানার এসআই এসলাম আলী । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এএ শহীদুল্লাহ বাবলু, সাংবাদিক মামুন রানা, এমএ জাফর লিটন, আলামিন হোসেন প্রমূখ। বক্তারা বক্তব্যে এশিয়ান টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভি’র শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করতোয়া সাংবাদিক সাগর বসাক, শাহজাদপুর সংবাদ ডটকমের বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির, মাই টিভি সাংবাদিক জাকারিয়া মাহমুদ, সাংবাদিক মামুন বিশ্বাস, আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল হাসনাত টিটো, সাংবাদিক মাসুদ মোশারফ, এসি জাহিদ, নয়ন ইসলাম, শফিকুল ইসলাম পলাশ, মিঠুন বসাক, নুপুর কুমার রায়, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম, ফাহমিদা হক ফ্লোরাসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!