মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের পরি খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গৃহ বধূর বাবার বাড়ীর স্বজনদের দাবী তাকে হত্যা করা হয়েছে।
উপজেলার উল্টাডাব গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদের সাথে পরি খাতুনের গত ৯ মাস আগে বিয়ে হয়। নিহত পরি খাতুন উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরি গ্রামের আবুল হোসেনের মেয়ে। তারা দুজনেই কৈজুরি স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।
পরি খাতুনের পিতা আবুল হোসেন জানান, পরির শ্বশুর বাড়ীর লোকের মারফত শুক্রবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারি তার মেয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমি মেয়ের শ্বশুর বাড়ীতে গিয়ে দেখতে পাই পরি খাতুনের নিথর দেহ ঘরের মেঝেতে পরে আছে। তিনি আরো অভিযোগ করেন, প্রেম করে বিয়ে করায় পরির শ্বশুর বাড়ীর লোকজন তা মেনে না নেওয়ায় পরির উপর মানসিক ও শারিরীক নির্যাতন করা হতো। এ ঘটনার পর পরি খাতুনের স্বামীসহ শ্বশুর বাড়ীর সকলেই গা ঢাকা দিয়েছে। তিনি আরো দাবী করেন, পরি খাতুনকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ীর লোকজন প্রচার চালাচ্ছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
রাজনীতি
স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র
আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’
