সোমবার, ২৩ মার্চ ২০২৬
zaman-amanul-haq শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুরের কৃতী সন্তান একুশে প্রদক প্রাপ্ত আলোক চিত্রী শিল্পী ভাষা সৈনিক আমানুল হকের ৯০ তম জন্ম বিদস উপজেলার দ্বারিয়াপুরে অবস্থিত ফকরুর মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে এক স্মরণ সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা, পূরবী থিয়েটার ও ফকরুর মেমোরিয়াল কিন্ডার গার্টেন যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আমানুল হকের মামাতো ভাই আব্দুল মোমেন আল মাজি মুনু। ফকরুর মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব কাজী ওবায়দুল হক শওকত, দৈনিক যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি কবি ও নাট্যকার মোঃ মুমীদুজ্জামান জাহান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শামছুল ইসলাম, নরুল আমিন, আরিফুল ইসলাম, মিজানুর রহমান, আবু হানিফ, জাহিদ হাসান, আব্দুর রউফ মাহমুদ, মিজানুর রহমান মিজান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ৪র্থ শ্রেণীর ছাত্রী মাকসুদা হাসান বর্ণী। এঅনুষ্ঠানে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান চান, মেহেদী হাসান হিমু, তাকিবুন্নাহার, মিজান, কবির, শুভ, সবুজ, জাহিদুল, মামুন, শুভজিত প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...