শামছুর রহমান শিশির :-২০১৪ সালের পিএসসি সমাপনী পরীক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পল্লী এলাকার তালগাছী এলাকার এইউএসবি জ্ঞানালোক কিন্ডার গার্টেন ঐ স্কুলের ৩০ পরীক্ষার্থীদের সবাই জিপিএ-৫ পেয়েছে। ঐ ৩০ জনের মধ্যে ২৫ জন কৃতি শিক্ষার্থী বৃত্তিলাভ করে অভাবনীয় কৃতিত্ব দেখাতে সমর্থ হয়েছে। প্রায় একযুগ ধরে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত গ্রমীণ পর্যায়ের ঐ স্কুলটি প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি ) অভাবনীয় ও গৌরবজ্জ্বল ফলাফল অর্জন করে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে।ঐ স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে,‘বেঞ্চ সংকটে ৪/৫ জন শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে ক্লাস করতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় গরমের দিনে তাদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। এজন্য তারা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য সরকারের নিকট জোড় দাবী জানিয়েছে। ঐ স্কুলের গর্বিত অভিভাবক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানালেন,‘তার মেয়েকে তিনি ঢাকার স্বনামধন্য একটি স্কুল থেকে নিয়ে এসে এ স্কুলে ভর্তি করায় তার মেয়ে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।এ ব্যাপারে ওই স্কুলের অধ্যক্ষ যাফর ইমরান ও সহকারী শিক্ষক রঞ্জু সিরাজী জানিযেছেন.‘স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রীদের লেখাপড়া স্মৃতিতে ধারণক্ষমতা অনুযায়ী পাঠদান করে থাকেন। বিশেষত তারা টেক্সট বুক (মূল বই) এর ওপর ছাত্র ছাত্রীদের পাঠদান করানোয় প্রতি বছরই ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করে আসছে। কিন্তু তাদের শিক্ষার্থীরা দেশের মধ্যে গর্বিত ফলাফল অর্জন করলেও স্কুলটি চরম অবহেলিত রয়ে গেছে। আধুনিক সভ্য সমাজে ১২ বছর ধরে স্কুলটি বিদ্যৎ বিহীন অবস্থায় রয়েছে। অবকাঠামাহত উন্নয়নে সরকারী,বেসারকারী পর্যায়ে ১ যুগেও তারা কোন পৃষ্টপোষকতা না পেলেও কোমলমতি ছাত্র ছাত্রীদের দায়িত্বশীলতা সাথে পাঠদানে তারা অত্যন্ত যন্তশীল।শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান জানিয়েছেন,‘শাহজাদপুরের ফলাফল অন্যান্য উপজেলার তুলনায় অনেক ভালো।এক যুগ ধরে বিদ্যুৎ বিহীন এইউএসবি জ্ঞানালোক কিন্ডার গার্টেন ২০১৪ সালের সমাপনী পরীক্ষায় যে অভাবনীয় ফলাফল অর্জন করেছে সেজন্য ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই। স্কুলটি রেজিষ্ট্রিভূক্ত না হওয়ায় তাদের সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানিয়েছেন,‘স্কুল কর্তৃপক্ষ তাঁর স্মরনাপন্ন হলে বিদ্যুতের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্বক অনুরোধ করবেন যাতে স্কুলটি বিদ্যুৎ সংযোগ পেতে পারে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
