বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক : উৎসবমূখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে গতকাল রোববার শাহজাদপুরে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় সরকারি কলেজ মাঠে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পান্তা ভোজ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন সকাল ৭ টায় সরকারি কলেজ মাঠে নির্মিত বিশাল প্যান্ডেলে পান্তাভাত খাওয়ার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার প্রায় ৩ হাজার মানুষ অংশ নেয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ীসহ নবর্বষের ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে রঙিন সাঁজে সজ্জিত হয়ে নৃত্যের তালে তালে অংশ নেয়। ফলে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠে। বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, জেলা ও উপজেলা আ.লীগ নেতা স্পেশাল পিপি এ্যড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। এছাড়া বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...