শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
Shahzadpur-Pic-04 শাহজাদপুরে নরিনা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি এখন রুগ্ন দশায় ভুগছে। এ ইউনিয়নের প্রায় ৫৫ হাজার মানুষের জন্য ১ জন এমবিবিএস ডাক্তার, ১ জন করণিক, ১ জন ফার্মাসিস্ট ও ১ জন এমএলএসএস দিয়ে যাত্রা শুরু হয় এটির। চালুর পর এটির মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য কোন পদক্ষেপ না নেয়ায় উপস্বাস্থ্য কেন্দ্রটির এ অবস্থা হয়েছে। জানা গেছে, হাসপাতাল সংলগ্ন ডাক্তার ও কর্মচারীদের আবাসিক ভবনটি পরিত্যক্ত হওয়ায় এ ভবনটি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। বর্তমানে এ উপস্বাস্থ্য কেন্দ্রটিতে ১ জন এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও এখন ১ জন ফার্মাসিস্ট ও ১ জন এমএলএসএস রয়েছে। সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে ঘরের দরজা আটকে বসে আছেন পিয়ন সানোয়ার হোসেন। এখানে চিকিৎসা নিতে আসা পরি বেগম জানান, তার জ্বর হয়েছে। তাই জানালা দিয়ে সানোয়ার তার রোগের কথা শুনে দুই রকমের ১২টি বড়ি দিয়েছেন। এ পাতার-ও পাতার ১টি করে বড়ি দিনে ৩ বার খেতে বলেছেন। অসুখ যেটাই হোক না কেন পরি বেগমের মতো সকল রোগীকেই একই রকম ওষুধ দিয়ে বিদায় করা হয়। এ ব্যাপারে কথা হয় পিয়ন সানোয়ারের সাথে। তিনি জানান, স্যার মাঝেমধ্যে ছুটিতে ও অফিসের কাজে উপজেলা সদরে যাওয়ার কারণে অফিস খুলে তাকেই রোগীদের কথা শুনে ওষুধ দিতে হয়। এ উপস্বাস্থ্য কেন্দ্রটিতে কর্মরত ফার্মাসিস্ট আব্দুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ২০০৫ সাল থেকে এই উপস্বাস্থ্য কেন্দ্রে তিনি কর্মরত আছেন। তবে অফিসিয়াল কাজে উপজেলা সদরে যাওয়ার কারণে মাঝেমধ্যে স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের সানোয়ারকেই ওষুধ দিতে হয়। তিনি আরো জানান, এই উপস্বাস্থ্য কেন্দ্রের শুরুতে এখানে একটি এমবিবিএস ডাক্তারের পদ থাকলেও বর্তমানে এ পদটি শূন্য থাকায় তাকেই রোগীদের চিকিৎসা দিতে হয়। রহমান আরো জানান, এ কেন্দ্রের কোন সীমানা প্রাচীর না থাকায় গ্রামের লোকজন ভিতরে ঢুকে অস্বস্তিকর কাজ করে থাকে। দীর্ঘ ৫ মাস যাবত এ কেন্দ্রের ভবনের ছাদে একটি গাছ পড়লেও কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও এটি সরানো সম্ভব হয়নি। তাই ঝুঁকির মধ্যে বসে তাদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। বর্তমানে এ উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিচালিত হচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অধীনে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল ইসলামের সাথে। তিনি জানান, ওই উপস্বাস্থ্য কেন্দ্রটি নেদারল্যান্ডের অর্থায়নে ১৯৮৮ সালে নির্মিত হয়েছিল। পরবর্তীতে প্রকল্পটিতে নেদারল্যান্ড অর্থায়ন না করায় এটি এখন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। তিনি আরো জানান, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস দ্বারা ওই কেন্দ্র থেকে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সামসুদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, এ উপ স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক ভবনগুলো অর্থাভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে আপাতত এই কেন্দ্রটিতে এমবিবিএস ডাক্তার দেয়ার কোন পরিকল্পনা নেই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...