বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঈদ উপলক্ষে স্যান্ডেল কিনে না দেয়ায় পরিবারের ওপর অভিমান করে শাহজাদপুর উপজেলাার গাড়াদহ ইউনিয়নের মশিপুর দক্ষিণপাড়া গ্রামে গলায় ফাঁস নিয়ে জান্নাতি খাতুন (১৩) নামের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। স্কুলছাত্রী জান্নাতি মশিপুর দক্ষিণপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুল মালেকের মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, হৎদরিদ্র ভ্যান চালক মালেক ধারদেনা ও অনেক কষ্ট করে ১০ হাজার টাকা দিয়ে মেয়ে জান্নাতিকে এবার স্বর্ণালংকার বানিয়ে দিয়েছে। গতকাল বুধবার রাতে জান্নাতি তার বাবা মায়ের কাছে ঈদ উপলক্ষে স্যান্ডেল কিনে দেয়ার বায়না করে। বায়না করেও স্যান্ডেল কিনে না দেয়ায় বাবা মায়ের ওপর অভিমান করে এদিন দুপুরে জান্নাতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় ইউডি মামলা হয়েছে।’ এ ঘটনায় এলাকায় শোকেয় ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...